প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: যাযাদিঢাকার তেজগাঁও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম রানা, আসিফ আহমেদ রাহাত ও পারভেজ আহমেদ।
এ ছাড়া ছাত্রদল নেতা আরিফ আহমেদ, নাঈম ইসলাম, মোহাম্মদ আরিফ, আরাফাত রহমান, রাজু আহমেদ, সফিকুর রহমান, সাকিব আহমেদ, রাকিব হাসান, রঙ্গন, রেদোয়ান আহমেদ, রায়হান কবির বাবু ও শারাফ আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।