বামপন্থী সরকার ছাড়া জনগণের মুক্তি আসবে না

যাযাদি রিপোর্ট

রাজনীতি

’মব সন্ত্রাস’, খুন, ধর্ষণ, দখলদারিত্ব লাগামহীন। জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে। হামে শিশু মৃত্যু

2026-10-03T17:17:48+06:00
2026-10-03T17:17:48+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
ঢাকার সূত্রাপুরে সিপিবির বিক্ষোভ-সমাবেশে বক্তারা
বামপন্থী সরকার ছাড়া জনগণের মুক্তি আসবে না
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  
বক্তব্য রাখছেন সিপিবির সূত্রাপুর থানা সংগঠনের সভাপতি বিকাশ সাহা ছবি: যাযাদি
’মব সন্ত্রাস’, খুন, ধর্ষণ, দখলদারিত্ব লাগামহীন। জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে। হামে শিশু মৃত্যু এক হাজার ১০০ ছাড়িয়েছে, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই চরম ব্যর্থতার প্রতিবাদে শুক্রবার সূত্রাপুর মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা সংগঠনের সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানা কমিটির সাধারণ সম্পাদক  কমরেড গোলাম রাব্বী খান, যুবনেতা দীন ইসলাম, ছাত্রনেতা প্রিজম ফকির।

থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহা বলেন, সারা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। মব সন্ত্রাস চলছে অবাধে, ধর্ষণ-বালৎকার ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অপরাধের বিচার নেই। ঘরে ঢুকে স্বপরিবারে হত্যা করা হচ্ছে। দখলদারিত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে হসপিটালও রক্ষা পাচ্ছে না। জনগণ জিম্মি হয়ে পড়েছে। কিন্তু সরকার এসব প্রতিকার করছে না। এমনকি সরকারি দলের লোকজন এসবে যুক্ত। বিরোধী দল লোক দেখানো বক্তব্য দিলেও তারাও চরম ব্যর্থ। এভাবে চলতে দেয়া যায় না। আমরা অবিলম্ব এসবের প্রতিকার চাই। নয়তো জনগণকে সঙ্গে নিয়ে আবার পথে নামব। মুক্তিযুদ্ধের চেতনায়  বাংলাদেশ গড়বো।’

সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খান বলেন, হামের টিকা কান্ডে আজ দেশে শিশু গণহত্যা চলছে। ১১০০-এর ওপর শিশু মারা গেছে। অন্তবর্তীকালীন সরকারের সময় বারবার তাগাদা দেয়ার পরও ড. ইউনূস ও জাহানারা বেগম টিকা কিনতে গড়িমসি করেছেন। আজ শিশুরা মারা যাচ্ছে আর তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই শিশু গণহত্যার দায় ড. ইউনূস সরকারকেই নিতে হবে। আবার ডেঙ্গুর প্রকোপও শুরু হয়েছে। হসপিটালে বেড নাই। স্বাস্থ্য সেবায় সরকার ব্যর্থতা দেখাচ্ছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাম ও ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে। 

অন্য বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে সকল জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সরকার ভর্তুকির কৈফিয়ত দিলেও তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে অপ্রয়োজনীয় বোয়িং কিনছে। এর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। জনজীবনে আজ নাভিশ্বাস। সরকারের কোনো উদ্যোগ নেই। এভাবে জনগণের জীবন বিভীষিকাময় করে তোলার জন্য তো সরকারকে দায়িত্ব দেয়া হয়নি। তাই জনগণকে রক্ষা করতে জনগণের সরকার গঠন করতে হবে। সেই সরকার বামপন্থীদের সরকার।
  বিষয়:   বামপন্থী সরকার  জনগণ  মব সন্ত্রাস 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত