প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ১০:৪৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় এর শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে উপ সচিব আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কৃতি সন্তান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আশরাফুল আফসার স্মরণে ঢাকাস্থ শিবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় এর শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুণীজন ও সহকর্মীরা আশরাফুল আফসারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা মোঃ আল আমিন সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তকদীর হোসেন মোঃ জসিম, দৈনিক যায়যায়দিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পু, মন্ত্রিপরিষদ বিভাগ এর যুগ্ন-সচিব ড. সফিকুল ইসলাম, মেট্রোরেল- যুগ্ন-সচিব ইঞ্জিনিয়ার মো: মনিরুজ্জামান, নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম, বীরমুক্তিযোদ্ধা একেএম জসিম উদ্দিন আহমেদ ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু সায়েম, সমাজসেবা অফিসার আবু নায়েম মৃধ , শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শিবপুর আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি মোজাম্মেল হক মাছুম, শিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ,মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সেলিম,সহকারী শিক্ষা অফিসার জুয়েল সাঈফ,বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম সরকার,ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম সরকার, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।