আকাশ থেকে দেখা যাবে আখাউড়া: ‘আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স’

যাযাদি রিপোর্ট

সারাদেশ

আখাউড়ার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী কর্পোরেট আয়োজন “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স”। এ উপলক্ষে গতকাল, ৫ই অক্টোবর রাত ৯

2026-10-08T21:46:34+06:00
2026-10-08T21:46:34+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আকাশ থেকে দেখা যাবে আখাউড়া: ‘আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স’
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পিএম  
ছবি: যাযাদি
আখাউড়ার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী কর্পোরেট আয়োজন “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স”। এ উপলক্ষে গতকাল, ৫ই অক্টোবর রাত ৯ টায় আখাউড়ার গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী নির্জন মোশাররফ অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিকদের সামনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রশ্নের জবাব দেন। তিনি জানান, আগামী ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) আখাউড়া শহীদ স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স”, যেখানে সাধারণ মানুষ হেলিকপ্টারে চড়ে আকাশ থেকে উপভোগ করতে পারবেন প্রিয় আখাউড়া ও এর আশপাশের মনোমুগ্ধকর জনপদের দৃশ্য।

সংবাদ সম্মেলনে আয়োজক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোবারক হোসেন জীবন, ইকরামুল হাসান ও মোহাম্মদ হোসেন, মোঃ হোসাইন, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিশ্বজিৎ পাল বাবু,মহিউদ্দিন মিশু, মোঃ হান্নান খাদেমসহ প্রায় ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন ।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা হেলিকপ্টার রাইডের টিকিট মূল্য কিছুটা কমানোর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আয়োজকরা বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, হেলিকপ্টার পরিচালনা ব্যয়, জ্বালানি খরচ এবং অন্যান্য কারিগরি বিষয় বিবেচনায় এই মুহূর্তে মূল্য কমানো অত্যন্ত কঠিন। তবে তারা আশাবাদী, বিলাসবহুল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পছন্দ করেন এমন দর্শনার্থীদের জন্য এটি হবে জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স” শুধুমাত্র একটি হেলিকপ্টার রাইড নয়; বরং এটি আধুনিক কর্পোরেট সংস্কৃতি, বিনোদন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারিবারিক মিলনমেলার এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

অনুষ্ঠানে আখাউড়ার সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন কবির আহমেদ ভূঁইয়া।

আয়োজকদের প্রত্যাশা, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ আখাউড়ার ভাবমূর্তি ও সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং স্থানীয় জনগণের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
  বিষয়:   আখাউড়া  হেলিকপ্টার রাইড  স্কাই এক্সপেরিয়েন্স  বিনোদন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত