বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

2026-10-08T17:20:30+06:00
2026-10-08T17:20:30+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম  
ছবি: যাযাদি
বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক গবেষণা নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। দুই শতাংশ গবেষকের সংখ্যার দিক থেকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যবিপ্রবি।

বুধবার (৭ অক্টোবর) গবেষকদের এ তালিকা প্রকাশ করা হয়। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবের মতো সূচকের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দাবি, এ স্বীকৃতি আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে যবিপ্রবির অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় এর ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

তালিকায় পেশাগত জীবনের সামগ্রিক গবেষণা কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ‘ক্যারিয়ার-লং’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন যবিপ্রবির চার গবেষক। তারা হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান এবং গবেষক মো. সাইফুল ইসলাম।

এ ছাড়া ‘সিঙ্গেল-ইয়ার’ ক্যাটাগরিতে এই চারজনের পাশাপাশি স্থান পেয়েছেন আরও সাত গবেষক। তারা হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. মো. মশিয়ার রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক সাইবুর রহমান মোল্লা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. মো. আমজাদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বিপ্লব হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তানভির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গবেষক পার্থ কুমার বিশ্বাস।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির গবেষকদের স্থান পাওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণার মাধ্যমে শিক্ষকরা এ অর্জন করেছেন। তাঁদের সাফল্যের জন্য তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, শিক্ষকরা যাতে আরও ভালোভাবে গবেষণা করতে পারেন, সে জন্য গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। এ লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় যবিপ্রবি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি শিক্ষক ও গবেষক যাতে স্বীকৃতি পান, সে জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান উপাচার্য।
  বিষয়:   যবিপ্রবি  বিজ্ঞান গবেষণা  গবেষক  স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত