কুষ্টিয়ায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার, পাল্টাপাল্টি অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাঁদের

2026-10-08T12:33:58+06:00
2026-10-08T12:33:58+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুষ্টিয়ায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার, পাল্টাপাল্টি অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম  
ছবি-যাযাদি
কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাঁদের অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুমারখালীর শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের মো. আব্দুল্লাহ (২৮)। 

স্থানীয় সূত্রের দাবি, আরিফুল বাগুলাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং আব্দুল্লাহ উজান গ্ৰাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ডিবির আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, আরিফুলের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং আব্দুল্লাহর কাছ থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশের নথিতে দুইজনের বিরুদ্ধেই আগের একাধিক মামলার তথ্য রয়েছে। এর মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালে দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি। এসব মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬সহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারির মামলাগুলোর মধ্যে কয়েকটিতে পরবর্তী সময়ে চার্জশিট দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশের নথিতে আরিফুল ইসলাম/আরিফ হোসেনের বিরুদ্ধেও একাধিক মামলার রয়েছে এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কুমারখালী থানায় ২০১২ ও ২০১৭ সালের দুটি মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৩ সালের ২৬ নভেম্বর কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং ওই মামলায় চার্জশিট ভুক্ত আসামী।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অস্ত্র ও চাঁদাবাজি, হামলা,ভাঙচুর, ভয়ভীতি, হয়রানি ও নির্যাতনের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। আরিফুলের বিরুদ্ধে স্থানীয় কলেজ শিক্ষক তোফাজ্জলের ওপর হামলা এবং তাঁর হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগও স্থানীয়ভাবে রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তার দুই যুবকের পরিবারের দাবি, তাঁদের প্রকাশ্যে বাজার থেকে আটক করা হলেও তখন কোনো অস্ত্র ছিল না। পরে তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে।

এবিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এ বিষয়ে একটি অস্ত্র আইনে মামলার রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি এমন সন্ত্রাসীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির আওতায় আনা হোক।

  বিষয়:   কুষ্টিয়া  খুলনা  আটক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত