ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জুয়েল রানা (২৫) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

2026-10-08T19:34:47+06:00
2026-10-08T19:34:47+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা
ভেড়ামারা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম  
ছবি: যাযাদি
কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জুয়েল রানা (২৫) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা শহরের মধ্য বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজি আশিক বাহার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মধ্য বাজারের ‘ভাই ভাই ফার্মেসি’তে ড্রাগ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩-এর ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট জুয়েল রানাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় জেলা ওষুধ প্রশাসন কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিদর্শক রহমত উল্লাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   ভেড়ামারা  কুষ্টিয়া  ওষুধ  ভ্রাম্যমাণ আদালত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত