সাদা তিলের আবরণে দুর্গা প্রতিমা, নজর কেড়েছে দর্শনার্থীদের

কলারোয়া প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপে এবার সাদা তিল দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। প্রতি বছরই নতুন

2026-10-08T21:15:27+06:00
2026-10-08T21:15:27+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাদা তিলের আবরণে দুর্গা প্রতিমা, নজর কেড়েছে দর্শনার্থীদের
কলারোয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম  
ছবি: যাযাদি
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপে এবার সাদা তিল দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। প্রতি বছরই নতুন কোনো শিল্পকর্মের মাধ্যমে দর্শনার্থীদের চমক দেওয়ার চেষ্টা করেন এখানকার প্রতিমাশিল্পী ও পূজা আয়োজকেরা। এবার দেশীয় খাদ্যশস্য সাদা তিলের আবরণে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। অভিনব এ শিল্পকর্ম ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে।

কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপে এবার মোট ১৬টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিমার গায়ে বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে সাদা তিল। আয়োজকেরা জানান, সব প্রতিমায় প্রায় ২৫ কেজি সাদা তিল ব্যবহার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালে চিনিগুড়া ধান এবং ২০২৫ সালে সোনালি আশ পাট ব্যবহার করে প্রতিমা তৈরি করে চমক সৃষ্টি করেছিল পালপাড়ার এই পূজামণ্ডপ। সেই ধারাবাহিকতায় এবার সাদা তিলের আবরণে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিমাগুলোর শরীরে আঠা দিয়ে একটি একটি করে সাদা তিল বসানো হয়েছে। এতে প্রতিমাগুলো পেয়েছে আলাদা নান্দনিকতা।

প্রতিমাশিল্পী খুলনার পাইকগাছার কপিলমুনির প্রহ্লাদ বিশ্বাস জানান, প্রতিমা তৈরি, তিল বসানো ও রঙের কাজ শেষ করতে সব মিলিয়ে প্রায় ১৫ দিন সময় লেগেছে।

পূজামণ্ডপ কমিটির কোষাধ্যক্ষ অশ্বিন পাল জানান, প্রতিমা তৈরি ও পূজামণ্ডপ সাজানোসহ এবার সব মিলিয়ে পাচ লাখ টাকার বেশি খরচ হবে। তিনি বলেন, পাটের আশ দিয়ে প্রতিমা তৈরির পর এবারও নতুন কিছু করার পরিকল্পনা নেওয়া হয়। পূজামণ্ডপের দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে সাদা তিলের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূজামণ্ডপ কমিটির নেতা ও শিক্ষক প্রদীপ পাল জানান, সবার প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই এই ব্যতিক্রমী কাজ সম্ভব হয়েছে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু প্রকাশ হালদার জানান, এ বছর কলারোয়ায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামণ্ডপে সাদা তিলের আবরণে তৈরি ব্যতিক্রমী প্রতিমা সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নজর কেড়েছে।
  বিষয়:   দুর্গাপূজা  দুর্গা প্রতিমা  সাদা তিল  সাতক্ষীরা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত