প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ৩২ উন্মোচন করেছে ভিভো। ফোনটিতে রয়েছে আট হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেওয়ার পাশাপাশি ব্যস্ত দিনের বিভিন্ন প্রয়োজন মেটাতে তৈরি করা হয়েছে।
ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর দেওয়া, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং, ব্যবসার হিসাব-নিকাশসহ দৈনন্দিন নানা কাজে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের কথা বিবেচনায় রেখে ওয়াই ৩২-এর ব্যাটারি সক্ষমতা তৈরি করা হয়েছে।
ব্যাটারির পাশাপাশি ওয়াই৩২-এ রয়েছে ছয় বছরের ব্যাটারি হেলথ এবং ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ফোনটির নির্ভরযোগ্য কার্যক্ষমতা বজায় রাখার দাবি করেছে ভিভো। এমন তাপমাত্রায় ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নকশাতেও রয়েছে ভিন্নতা। ফোনটির টোয়াইলাইট রেড রং গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত। অন্যদিকে সানসেট অরেঞ্জ রঙে কক্সবাজারের প্রাণবন্ত আবহ ফুটিয়ে তোলা হয়েছে। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট ফোনটির নকশায় যুক্ত করেছে বাড়তি বৈশিষ্ট্য।
দৈনন্দিন ব্যবহারে সুরক্ষার জন্য ওয়াই৩২-এ আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা এবং অ্যান্টি-ড্রপ আর্মার রয়েছে। ভিভোর দাবি, ফোনটি সর্বোচ্চ তিন মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও সুরক্ষিত থাকার সক্ষমতা রাখে।
বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে ভিভো ওয়াই৩২। চার জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ছয় জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। আগাম ক্রেতাদের জন্য বিশেষ প্রি-অর্ডার অফারও থাকছে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, পানি ও ধুলা প্রতিরোধ এবং নকশার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।