সরকারি রাস্তার ওপর বালুর পাইপ, দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বলগেট থেকে বালু সরবরাহের জন্য সরকারি রাস্তার ওপর পাইপ বসিয়ে উঁচু করে রাখায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শিপন কাজী

2026-10-08T15:27:13+06:00
2026-10-08T15:40:24+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সরকারি রাস্তার ওপর বালুর পাইপ, দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৩:৪০ পিএম 
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গায় বলগেট থেকে বালু সরবরাহের জন্য সরকারি রাস্তার ওপর পাইপ বসিয়ে উঁচু করে রাখায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শিপন কাজী নামে এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি লুৎফার কাজীর ছেলে।

জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গোডাউন এলাকায় সড়কের ওপর দিয়ে বলগেট থেকে বালু সরবরাহের জন্য পাইপ নেওয়া হয়। পাইপটি সড়কের ওপর উঁচু হয়ে থাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিপন কাজী এতে ধাক্কা খান। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আহতের মামা জানান, দুর্ঘটনায় শিপনের বুকের খাঁচা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর এভাবে বালুর পাইপ বসিয়ে রাখায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে পাইপটি উঁচু হয়ে থাকায় চালকদের জন্য তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত পাইপ সরিয়ে সড়কে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা আরও অভিযোগ করেন,ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিভিন্ন সড়কেও একইভাবে পাইপ স্থাপন করে বলগেটের মাধ্যমে বালু পরিবহন ও সরবরাহ করা হচ্ছে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন ধরনের ভোগান্তি ও জনদুর্ভোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, সড়কের ওপর পাইপ স্থাপন করে বালু পরিবহনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

  বিষয়:   ভাঙ্গা  সরকারি রাস্তা  মোটরসাইকেল আরোহী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত