মৌলভীবাজার শহরে টানা তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান, ৫ মামলায় জরিমানা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সারাদেশ

মৌলভীবাজার শহরে টানা তৃতীয় দিনের মতো অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের

2026-10-08T19:47:51+06:00
2026-10-08T19:47:51+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মৌলভীবাজার শহরে টানা তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান, ৫ মামলায় জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম  
ছবি: যাযাদি
মৌলভীবাজার শহরে টানা তৃতীয় দিনের মতো অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে পাচটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মৌলভীবাজার পৌর এলাকার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে শহরের সৈয়দ মুজতবা আলী রোড, পশ্চিম বাজার, বেরিরপাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১০৯ ধারায় পাচটি মামলা দায়ের এবং মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে মঙ্গলবার ও বুধবারও জেলা শহরের বিভিন্ন এলাকায় একই আইনে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। তবে অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই আবার ফুটপাত দখল করে ব্যবসা শুরু এবং সড়কে যানজট সৃষ্টি করার অভিযোগ ওঠে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে।

এ নিয়ে জেলা শহরের সচেতন মহলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পৌর এলাকার মানুষের নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং অবৈধ দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনদুর্ভোগ কমানোই এসব অভিযানের মূল উদ্দেশ্য।
  বিষয়:   মৌলভীবাজার  উচ্ছেদ অভিযান  ভ্রাম্যমাণ আদালত  জেলা প্রশাসন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত