স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

যাযাদি অনলাইন

প্রযুক্তি

স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম এ সেবা চালু

2026-10-07T19:50:23+06:00
2026-10-07T19:50:23+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
প্রযুক্তি
স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম  
ছবি: সংগৃহীত
স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম এ সেবা চালু হলো।

বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও এ সেবার মাধ্যমে গ্রাহকেরা যোগাযোগের সুবিধা পাবেন। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলেও স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ রাখা যাবে।

জেলে, সাগরে কাজ করা মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য এ সেবা বিশেষভাবে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলালিংক। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) আওতাধীন গভীর সমুদ্র এলাকাতেও এ সেবার মাধ্যমে সংযোগ পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংকের সংযোগ ও ফোর-জি সমর্থিত মোবাইল ফোন থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে। নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুবিধা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক জানায়, সেবা চালুর প্রথম মাসে যেকোনো ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংকের ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা থাকবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচটি এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকেরা।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, মানুষের যোগাযোগের প্রয়োজনকে কেন্দ্র করেই এ সেবা চালু করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, দুর্গম এলাকায় প্রয়োজনীয় বার্তা পাঠানো কিংবা জরুরি পরিস্থিতিতে সংযুক্ত থাকার ক্ষেত্রে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা ভূমিকা রাখবে।

তিনি বলেন, স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে এবং আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দিতে চান তারা। দূরত্ব যেন যোগাযোগের পথে বাধা না হয়, সে লক্ষ্যেই প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে।

বাংলালিংকের দাবি, স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তির মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও গ্রাহকেরা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন। আকাশ পরিষ্কার থাকলে স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
  বিষয়:   বাংলালিংক  স্টারলিংক  স্যাটেলাইট-টু-মোবাইল  টেলিযোগাযোগ 


প্রযুক্তি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত