প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম
প্রতীকী ছবিবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এই বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের তৎকালীন সদস্য) কর্তৃক এক নির্মম ও নৃশংস নির্যাতনের স্বীকার হয়ে ২০১৯ সালের ০৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
মরহুম আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং এ উপলক্ষ্যে ০৭ অক্টোবর বুধবার বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে পরম করুণাময়ের নিকট অকালপ্রয়াত এই মেধাবী শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।