বেরোবি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রেসক্লাবের আয়োজনে ১৭ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কম্পাস: ফান্ডামেন্টালস অব ক্যাম্পাস জার্নালিজম’ শীর্ষক দিনব্যাপী

2026-10-08T10:54:53+06:00
2026-10-08T10:54:53+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
বেরোবি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ এএম  
ছবি-যাযাদি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রেসক্লাবের আয়োজনে ১৭ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কম্পাস: ফান্ডামেন্টালস অব ক্যাম্পাস জার্নালিজম’ শীর্ষক দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আল জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমেদ এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। 

কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি, মোবাইল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইসহ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বেরোবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীর সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এসময় উপাচার্য বলেন, ‘এত সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বেসিক জার্নালিজম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রেসক্লাবকে ধন্যবাদ। সাংবাদিকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো তুলে ধরতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দেখতে চাই। এক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।’

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ত্রৈমাসিক সেরা রিপোর্টার ও সেরা সংগঠক অ্যাওয়ার্ড দেওয়া হয়। উপাচার্যের কাছ থেকে ত্রৈমাসিক সেরা রিপোর্টারের অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রেসক্লাবের সদস্য মুজতাহিদ হাসান মিনার ও কার্যনির্বাহী সদস্য আল নাহিয়ান চৌধুরী। ত্রৈমাসিক সেরা সংগঠকের অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম।

এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  বিষয়:   বেরোবি  প্রেসক্লাব  কর্মশালা 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত