গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক

2026-10-07T18:07:51+06:00
2026-10-07T18:07:51+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম  
ছবি: সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।

পাচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন। এ বছর দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ জন শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। এর আগে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননার সংখ্যা ছিল ১২ জন। এবার তা বাড়িয়ে ১০১ জন করা হয়েছে।

অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়ার এ অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ সম্মাননা তার দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তার এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরও গৌরব ও অর্জনকে আরও সমৃদ্ধ করেছে। তার এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এ সম্মাননা তার শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এ সম্মাননা তিনি সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রী সবার সঙ্গে ভাগ করে নিতে চান। ভবিষ্যতেও কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি ফসল উদ্ভিদবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া।

এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। ফসল উদ্ভিদবিজ্ঞানে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তার অবদান রয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants’, ‘Morphology and Taxonomy of Crop Plants’ এবং ‘Nutritions of Crop Plants’। তিনি দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় এ সম্মাননাকে তার দীর্ঘ একাডেমিক ও গবেষণা-অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

  বিষয়:   গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়  অধ্যাপক আব্দুল বাছেত মিয়া  গুণী শিক্ষক  বিশ্ব শিক্ষক দিবস 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত