মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ পড়লেন চাকসু সদস্য আকাশ দাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আকাশ

2026-10-06T16:42:50+06:00
2026-10-06T16:42:50+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ পড়লেন চাকসু সদস্য আকাশ দাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম  
ছবি-যাযাদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে নিজ কার্যালয়ে শপথ পড়ান উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। 

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

চাকসু সূত্রে জানা যায়, আকাশ দাস বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্মর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন। তিনি ৪৪১৫টি ভোট পেয়ে চাকসুর নির্বাচিত পাঁচজন কার্যনির্বাহীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের স্বঘোষিত ধর্ষণ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে আকাশ দাশের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় চবি শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তার শপথগ্রহণ আটকে যায়। 

এরপর গত বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ এন্ড ডিসিপ্লিনের ২০তম সভায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

সেই কমিটির তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চলতি বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ডের ২১তম সভায় অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর শর্তে তাকে ক্ষমা করা হয়। 

এরপর গত ১১ জুন অনুষ্ঠিত চবির ৫৬৭তম সিন্ডিকেট সভায় বোর্ডের সিদ্ধান্ত পাশ করা হলে অভিযোগ থেকে তিনি চূড়ান্তভাবে মুক্তি পান। 

আকাশ দাশ চূড়ান্তভাবে মুক্তি পেলেও গত চার মাস ধরে তার শপথগ্রহণ বিনা কারণে আটকে ছিলো। এ বিষয়ে আকাশ দাশ বলেন, “প্রশাসন দীর্ঘ তদন্তের পর আমাকে শপথ গ্রহণের সুযোগ দিয়েছে। বাকি কথা আমি পরে বলবো।” 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। তাকে ক্ষমা করায় এখন শপথ নিতে পেরেছে।”
  বিষয়:   চাকসু  আকাশ দাশ  মেয়াদ 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত