চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নং সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে ভাঙা সড়কে চারা রোপণ করে প্রতীকী

2026-10-03T20:47:21+06:00
2026-10-03T20:47:21+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম  
সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে ভাঙা সড়কে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নং সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে ভাঙা সড়কে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চবির জিরো পয়েন্ট থেকে এক নং সড়কে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। 

শাখা ছাত্রদল নেতারা জানান, চবির ১ নং সড়কের অধিকাংশ জায়গায় দীর্ঘদিন ধরে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হওয়া সত্ত্বেও এই সড়কে পর্যাপ্ত বাতিও নেই।  এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সবাই।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “এটি চবির প্রধান সড়ক। ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। পুরো সড়কে পর্যাপ্ত বাতিও নেই। যার কারণে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং বাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা।”

  বিষয়:   চবি  ছাত্রদল  চারা রোপণ 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত