চবির ৪৫০ শিক্ষার্থী পেলো ‘আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন’ বই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪৫০ শিক্ষার্থীকে ‘আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন’ বই উপহার দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযোদ্ধা

2026-10-08T11:07:46+06:00
2026-10-08T11:07:46+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
চবির ৪৫০ শিক্ষার্থী পেলো ‘আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন’ বই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম  
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪৫০ শিক্ষার্থীকে ‘আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন’ বই উপহার দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের সামনে ‘আজাদীর বই উৎসব’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইয়ের লেখক আলফাজ আনাম, চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং প্রচ্ছদ প্রকাশনীর ব্যাবস্থাপনা পরিচালক আবু সুফিয়ানসহ আরোও অনেকেই।

আলফাজ আনাম বলেন, ”আমরা গত দেড় দশক পরাধীন ছিলাম। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই পরাধীনতা থেকে আজাদী পেয়েছি। আর জুলাই আন্দোলনের শুরুর দিকে আমরা যখন কিছু সাংবাদিক ও রাজনৈতিক নেতা বসতাম, তখন আমাদের মনে হয়নি যে, এতো মানুষ মারা যাবেন। এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। ফলে আজাদী এসেছে রক্তের মধ্য দিয়ে।”

ড. মোহাম্মদ আলমগীর বলেন, ”ইতিহাস যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী জানাব, কীভাবে জানাব যে, কী ঘটেছিল? কোন বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করতে হলে তার লিখিত প্রমাণ থাকা দরকার। ইতিহাস লিখিতভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এই বইটি সেই লিখিত দলিল।”

উল্লেখ্য, বইটির লেখকের নাম আলফাজ আনাম দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক ও সম্পাদকীয় প্রধান। ২০২৫ সালের বইমেলায় ‘আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন’ বইটি প্রথম প্রকাশ করে প্রচ্ছদ প্রকাশন। বইটি শেখ হাসিনার পতনের পর তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্লেষণমূলক প্রতিবেদনের একটি সংকলন। বইটির গায়ের মূল্য ৩০০ টাকা।

  বিষয়:   চবি  গণমাধ্যম  পলায়ন  বই 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত