হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত

2026-10-09T17:13:29+06:00
2026-10-09T18:07:24+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৬:০৭ পিএম 
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুই লাখ দুই হাজার ৮৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ জন। ফলে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭২ হাজার ৭০৫ জন।
  বিষয়:   হাম  স্বাস্থ্য অধিদপ্তর  হাম সংক্রমণ  বাংলাদেশ স্বাস্থ্য 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত