চুয়াডাঙ্গায় ইমিগ্রেশনে দেশত্যাগের সময় হত্যা মামলার আসামি আটক

যাযাদি অনলাইন

সারাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে

2026-10-09T18:02:11+06:00
2026-10-09T18:02:11+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুয়াডাঙ্গায় ইমিগ্রেশনে দেশত্যাগের সময় হত্যা মামলার আসামি আটক
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম  
ছবি: যাযাদি
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়।

আটক মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪। মামলায় মারামারি, বেআইনি জমায়েত, বাধা প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এ মামলার কারণে তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় মাহবুব আলমের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাহবুব আলমকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই তুহিন মিয়া।
  বিষয়:   দর্শনা ইমিগ্রেশন  মাহবুব আলম  হত্যা মামলা  চুয়াডাঙ্গা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত