গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার পর পাশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের মগডাল থেকে এক সাবেক সেনাসদস্যের

2026-10-09T14:45:14+06:00
2026-10-09T14:45:14+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা  থেকে নিখোঁজ হওয়ার পর পাশের নেত্রকোনা জেলার  মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের মগডাল থেকে এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনের গোরস্তানে একটি গাছের ডালে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

নিহতের নাম কাজল মিয়া (৫৫)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। এখন ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন।

স্থানীয়দের বরাতে তিনি জানালেন, আজ সকালে গোরস্তানের ওপর একটি গাছের ডালে কাজলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার গলায় দড়ি লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাজলের বড় ভাই বললেন, ‘গত বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় জিডি করি। আজ সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের মরদেহ দেখতে পাই।’

ওসি হাফিজুর ইসলাম হারুন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  বিষয়:   মগডাল  সেনাসদস্য  সিলেট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত