সীতাকুণ্ডে হাত-পা বাধা গৃহবধূর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কলাবাগানের পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় চন্দনা রাণী (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার

2026-10-09T19:46:39+06:00
2026-10-09T19:46:39+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সীতাকুণ্ডে হাত-পা বাধা গৃহবধূর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম  
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কলাবাগানের পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় চন্দনা রাণী (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি কলাবাগানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চন্দনা রাণী সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরত নগর এলাকার তেজেন্দ্র দাস ও বালা দাসের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় এক বছর আগে কুমিরা ইউনিয়নের অজয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গোপনে বিয়ে হয় চন্দনার। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ স্বজনদের।

তাদের ভাষ্য, ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে ফিরে এসেছিলেন। পরে তিনি আবার স্বামীর বাড়িতে চলে যান। এর এক দিন পর তার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনেরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
  বিষয়:   সীতাকুণ্ড  গৃহবধূ  চট্টগ্রাম  নির্যাতন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত