প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবিঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ তিন গাড়ির সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আরও পাচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট অভিমুখী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) ও মাইক্রোবাস হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলামকে (৪৭)। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।