প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন

যায়াদি রিপোর্ট

জাতীয়

প্রধান মন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার

2026-10-09T10:22:16+06:00
2026-10-09T12:23:50+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
যায়াদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ০৯.১০.২০২৬ ১২:২৩ পিএম 
ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
প্রধান মন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।  

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধান মন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষাদান ও গবেষণা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে 'প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন' (অ্যাসোসিয়েট প্রফেসর সমমান) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি কেন্ট ও এসেক্স পুলিশ কলেজের অধীনে শিক্ষানবিস ও শিক্ষার্থীদের জন্য বিএসসি (সম্মান) ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম লিডার ছিলেন। একই সাথে তিনি ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় ৭টি পুলিশ বাহিনীর জন্য ডিগ্রি হোল্ডার এন্ট্রি প্রোগ্রাম (DHEP)-এর একাডেমিক প্রধান এবং একাডেমিক সততা প্রধান (Academic Integrity Lead) হিসেবে কাজ করেন। এর আগে তিনি পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণা পরিচালনা করেছেন। 

​ব্যারিস্টার রিমনের কর্মজীবনের সূচনা সাংবাদিকতা ও পুলিশ সেবার মধ্য দিয়ে। তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক যুগান্তরসহ আরো কয়েকটি গণমাধ্যমে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ও তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে আইনি পেশায় মনযোগ দিয়ে তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 'দ্য অনারেবল সোসাইটি অব লিনকনস ইন' থেকে ব্যারিস্টার-অ্যাট-ল অর্জন করেন এবং যুক্তরাজ্যে দীর্ঘদিন আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেন। 

​শিক্ষাজীবনেও অত্যন্ত মেধাবী ব্যারিস্টার ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 'লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স' (LSE) থেকে 'ক্রিমিনাল জাস্টিস পলিসি' বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ইউকে-র 'নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়' থেকে এলএলবি এবং 'দ্য ইউনিভার্সিটি অব ল' থেকে বিপিটিসি সম্পন্ন করেন। অসাধারণ কৃতিত্বের জন্য তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের সম্মানজনক ‘চেভনিং স্কলারশিপ’ এবং জাপান সরকারের ‘সাউথ এশিয়ান ইউথ ইনভিটেশন প্রোগ্রাম’ লাভ করেন। 

​
  বিষয়:   রিমন  বিশেষ সহকারী  প্রধান মন্ত্রী 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত