অন্যদের বিয়ের দাওয়াতে যেতে বেশ ভালো লাগে: মিমি

যাযাদি অনলাইন

বিনোদন

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।ছবিটির প্রচারণায় ব্যস্ত

2026-10-09T11:34:33+06:00
2026-10-09T11:34:33+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
অন্যদের বিয়ের দাওয়াতে যেতে বেশ ভালো লাগে: মিমি
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম  
অভিনেত্রী মিমি চক্রবর্তী
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।

ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। বিশেষ করে বিয়ের জন্য কেমন পাত্র তার পছন্দ সে বিষয়ে মনের গোপন কথা শেয়ার করেছেন তিনি।

কেমন মানুষ তার জীবনসঙ্গী হবেন এমন প্রশ্নে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে মিমি মজার ছলে বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে সবচেয়ে বেশি হয়। আর যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাববো।’

  বিষয়:   বিনোদন  মিমি চক্রোবর্তী  কোলকাতা 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত