প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর চাঞ্চল্যকর হত্যা মামলা হানিফ হত্যার ৫ মাস পর পুলিশ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।
গত বুধবার দিবাগত রাতে কুলিয়ারচর থানার পুলিশ কুমিল্লার দেবিদ্বার এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে হানিফ হত্যা মামলার প্রধান আসামী জাকির হোসেন (৪৫) ও তার ছেলে মোঃ সজিব মিয়া (২০) কে গ্রেফতার করেছেন।
হানিফ হত্যা মামলার ঘটনায় গত ১৪ মে এ মামলাটি কুলিয়ারচর থানায় হয়। এ মামলায় জাকির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, জাকির হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অবস্থান নিলেও হানিফ মিয়াও তাদের সঙ্গীদের সাথে সম্পৃক্ত ছিল। জাকির মাদক সহ পুলিশের হাতে আটক হওয়ার পিছনে হানিফ পুলিশের কাছে তথ্য দিয়েছেন এমন সন্দেহে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ বলা হয়। গত ১৩ মে রাতে হানিফ তার স্ত্রীকে জানান আনোয়ার হোসেন তাকে ফোন করে জাকিরের বাড়িতে যেতে বলেন। পরে রাতে স্ত্রীকে ফোন করে জাকিরের বাড়িতে যেতে বলেন।
তখন ফোনের অপর প্রান্ত থেকে তার কন্ঠে শোনা যায়, জাকির ভাই তুমি আমার আর মাইরো না আমাকে প্রাণ ভিক্ষা দাও বলে চিৎকার করতে থাকে হানিফ।
কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক বলেন, জাকির হোসেন ও তার ছেলে সজিব মিয়া কে গ্রেফতার করার পর আজ শুক্রবার কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে।