চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ

2026-10-09T16:27:29+06:00
2026-10-09T16:27:29+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম  
ছবি-যাযাদি
‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য হিসেবে ডিমের গুরুত্ব এবং পোলট্রি খাতের উন্নয়নে খামারিদের ভূমিকা তুলে ধরা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পোলট্রি খামারি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহা. ওয়াসিম আকরাম বলেন, ডিম একটি সহজলভ্য ও পুষ্টিকর খাবার, যা মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।

তিনি আরও বলেন, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের খাদ্যতালিকায় ডিমের ব্যবহার বাড়াতে বিশ্ব ডিম দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে পোলট্রি খামারিদের উৎসাহিত করা, নিরাপদ ডিম উৎপাদন নিশ্চিত করা এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে পোলট্রি শিল্পের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  ডিম দিবস  বিশ্ব্ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত