সারিয়াকান্দিতে মানবিক সহায়তার আওতায় জেলেদের মাঝে চাল বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনে সরকারি নিষেধাজ্ঞার সময় কর্মহীন জেলেদের মধ্যে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।আজ শুক্রবার

2026-10-09T16:58:57+06:00
2026-10-09T16:58:57+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সারিয়াকান্দিতে মানবিক সহায়তার আওতায় জেলেদের মাঝে চাল বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম  
ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনে সরকারি নিষেধাজ্ঞার সময় কর্মহীন জেলেদের মধ্যে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে দিকে সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি - সোনাতলা ) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রণী সম্পদ মন্ত্রলয়ের উপসচিব ড.মো. আব্দুস সালাম, সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।এ সময় উপজেলার ১২ শ জেলের প্রত্যককে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞার শুরু হওয়ার সাথেই সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ও উপজেলার মৎস্য কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের উপস্থিতিতে স্বচ্ছভাবে জেলেদের মধ্যে চাল বিতরণ করায় খুশি জেলেরা।

জেলে মাইনুল জানান, সংসদ সদস্য, ইউএনও ও মৎস্য কর্মকর্তারা থাকায় আমরা আজ চাল ২৫ কেজি পুরো পেয়েছি। এভাবে তারা চাল বিতরণ করলে ২৫ কেজি চাল ওজনে কম পাবেন না। তারা আরও জানান, প্রথমবারের মতো এ বছর তারা নিষেধাজ্ঞার শুরুর সাথেই চাল পেয়েছেন। ফলে তারা খুশি। চাল পাওয়ায় তাদের জন্য ভালো হয়েছেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, স্বচ্ছভাবে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলেরা যেন চাল ওজনে কম না পায় সেজন্য নজরদারি অব্যাহত থাকবে। এছাড়াও প্রকৃত কার্ডধারী জেলেদের মধ্যে দেখে দেখে চাল বিতরণ করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) 

আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, সকলকে আইন মেনে কাজ করতে হবে। যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা গ্রহণ করা হবে। এটা আমরা সবসময় করি, যার জন্য দেশ ভালো থাকে মানুষ ভালো থাকে এবং মনে রাখবেন মাকে মারলেতো সন্তানকে লালন পালন করতে পারবেন না। সন্তানের জন্ম হবে না কাজেই আপনাদের এ উপলব্ধি থেকেই বিশ্বাস নিয়ে সকল অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।  


ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার ২৮ কিলোমিটার যমুনা নদীতে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার।
  বিষয়:   সারিয়াকান্দি  মানবিক সহায়তা  জেলে 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত