জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

যাযাদি অনলাইন

বিনোদন

বলিউডের তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় লীলা

2026-09-29T11:43:53+06:00
2026-09-29T11:43:53+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম  
রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি
বলিউডের তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় লীলা বানশালির এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন তারা। চলছে শেষদিকের প্রচার-প্রচারণার কাজ। 

ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করলেন ‘রণলিয়া’ দম্পতি। গত সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। জীবনের বিশেষ দিনটিতে তাই স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট। 

সেলুলয়েড জগতে প্রেমিক কিংবা স্বামীরা সাধারণত প্রেমিকা বা স্ত্রীদের কোলে তুলে নিতে দেখা গেলেও রণবীরের বাস্তব জীবনে দেখা গেল অনন্য নজির। স্ত্রী অভিনেত্রীর কোলে ঠাঁই পেলেন রণবীর! যা মূলত নজর কেড়েছে এই তারকা দম্পতি ভক্তদের। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া ভাট। সেখানেই ধরা পড়েছে রণবীর-আলিয়ার মাখোমাখো সম্পর্ক। প্রথম ছবিতে দেখা যায়, ঘরের কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম ভালোবাসায় কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর ও লাল পোশাকে আলিয়া একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে খুনসুটিতে মেতেছেন। পোস্টটির ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।

নেটদুনিয়ায় পোস্টটি শেয়ার হতেই আলোচনায় চলে আসে। ভক্তরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

  বিষয়:   বলিউড  রণবীর  আলেয়া 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত