নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও

2026-10-02T14:26:41+06:00
2026-10-02T14:26:41+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম  
ছবি-যাযাদি
শেরপুরের নকলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের এ কর্মসূচিতে যুক্ত হন উপজেলার সংশ্লিষ্টরা।

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন এলাকার মতো নকলা উপজেলা পরিষদ হলরুম থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে কৃষক কার্ডের আওতাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও সরকারি সহায়তা বিতরণ করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা কার্যক্রমের আওতায় এনে প্রয়োজনীয় সেবা ও উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
  বিষয়:   নকলা  কৃষি  সহায়তা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত