গোবিন্দগঞ্জে দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা ফারুক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কটি নিজ অর্থায়নে সংস্কার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক

2026-10-02T15:04:56+06:00
2026-10-02T15:04:56+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোবিন্দগঞ্জে দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা ফারুক
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম  
ছবি-যাযাদি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কটি নিজ অর্থায়নে সংস্কার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ। এতে পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত সড়কটি আপাতত পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দে রাবিস ও খোয়া ফেলে রোলার মেশিনের মাধ্যমে সংস্কার করা হয়।

স্থানীয়রা জানান, পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত ব্যস্ততম এই সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে আশপাশের স্কুল ও কোচিংয়ের শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি বাজারে আসা লোকজনকেও ভোগান্তিতে পড়তে হয়। সড়কটি সংস্কারের ফলে এখন চলাচলে স্বস্তি মিলবে বলে জানান তারা।

সড়ক সংস্কারের সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুন্নাফ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম চঞ্চল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে আপাতত সড়কের খানাখন্দগুলোতে খোয়া ও রাবিস দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।
  বিষয়:   গোবিন্দগঞ্জ  সড়ক সংস্কার  ফারুক আহম্মেদ  গাইবান্ধা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত