লক্ষ্মীপুরকে মডেল জেলা করার প্রত্যয় এমপি আবুল খায়ের ভূঁইয়ার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর সদর

2026-10-02T15:31:25+06:00
2026-10-02T15:31:25+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরকে মডেল জেলা করার প্রত্যয় এমপি আবুল খায়ের ভূঁইয়ার
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম  
ছবি-যাযাদি
জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের বিভিন্ন সড়ক ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সড়ক যোগাযোগ ও নদীভাঙনের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিনের অনুন্নত সড়কগুলো পর্যায়ক্রমে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে আবুল খায়ের ভূঁইয়া বলেন, গত ১৭ বছর লক্ষ্মীপুর উন্নয়নবঞ্চিত ছিল। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে লক্ষ্মীপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশে বলেন, চর রমনী মোহনের যেসব এলাকায় নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে পাকাকরণের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এ সময় লক্ষ্মীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসডি) জি.সি. পাল, লক্ষ্মীপুর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   লক্ষ্মীপুর  আবুল খায়ের ভূঁইয়া  নদীভাঙন  সড়ক উন্নয়ন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত