সুন্দরগঞ্জে যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. ছোয়াদ নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার মো. নাহিদ ইসলামের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

2026-10-09T16:21:52+06:00
2026-10-09T16:21:52+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুন্দরগঞ্জে যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম  
মো. ছোয়াদ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. ছোয়াদ নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার মো. নাহিদ ইসলামের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ছোয়াদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারধুপনি গ্রামে পাঁচগাছি শান্তিরাম মডেল স্কুলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত ছোয়াদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মজিবর রহমানের ছেলে। অভিযুক্ত নাহিদ ইসলাম একই ইউনিয়নের কাফিউল ইসলামের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ছোয়াদ ও নাহিদ পরস্পরের বন্ধু।

ঘটনার পর এক ভ্যানচালকের সহায়তায় আহত ছোয়াদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি ও অভিযুক্ত দুজন বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  বিষয়:   সুন্দরগঞ্জ  যুবক  ছুরিকাঘাত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত