প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ নিয়ে যা জানা গেল

যাযাদি অনলাইন

বিনোদন

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি

2026-10-05T11:30:10+06:00
2026-10-05T11:30:10+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ নিয়ে যা জানা গেল
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম  
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

নিজের ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে।

বিবৃতিতে প্রীতম আরও জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বরং অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই বক্তব্য তুলে ধরেছেন শেহতাজ মনিরা হাশেম। তিনিও দীর্ঘদিনের এই সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে বলে জানিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

  বিষয়:   প্রীতম  শেহতাজ  বিবাহবিচ্ছেদ 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত