শিবপুরে বিশ্ব দৃষ্টি দিবসে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং - এর যৌথ আয়োজনে জনসচেতনতা

2026-10-08T17:44:41+06:00
2026-10-08T17:44:41+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবপুরে বিশ্ব দৃষ্টি দিবসে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম  
ছবি-যাযাদি
বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং - এর যৌথ আয়োজনে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  (৮ অক্টোবর) সকাল ১০ টায় শিবপুর উপজেলা হসপিটালের সভা কক্ষে আলোচনা সভা এবং এর আগে হসপিটাল চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন - ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার তাপস দেবনাথ, প্রোগ্রাম অর্গানাইজার শাকিল ভূইয়া, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের এরিয়া ম্যানেজার মফিজুল ইসলাম, ম্যানেজার রাসেল আকন্দ এবং হসপিটালের অন্যান্য স্বাস্থ্যকর্মী বৃন্দ।

আলোচনা সভায়- অন্ধত্ব, চোখের সমস্যা এবং দৃষ্টি শক্তি রক্ষায় চোখের যত্নের গুরুত্ব তুলে ধরা হয়।

  বিষয়:   নরসিংদী  শিবপুর  বিশ্ব দৃষ্টি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত