বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা সৃষ্টি ও সমাজকে নষ্ট করা: এমপি খোকন তালুকদার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

দেশে এমন একটি বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা সৃষ্টি করা যায় এবং সমাজকে

2026-10-10T12:24:39+06:00
2026-10-10T12:24:39+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা সৃষ্টি ও সমাজকে নষ্ট করা: এমপি খোকন তালুকদার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম  
ছবি-যাযাদি
দেশে এমন একটি বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা সৃষ্টি করা যায় এবং সমাজকে নষ্ট করা যায়—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় খোকন তালুকদার বলেন, বিরোধী দল ফুটপাতে বেশি দোকান বসলে যেমন প্রতিবাদ করে, তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরোধিতা করে প্রতিবাদ শুরু করে। তাদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই অরাজকতা সৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।
  বিষয়:   কালকিনি  ঢাকা  মাদারীপুর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত