চুনারুঘাটে ৮২ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

শরতের শিশির আর কাশফুলের সমারোহে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জের চুনারুঘাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।আগামী ১৬ অক্টোবর (শুক্রবার)

2026-10-10T14:01:03+06:00
2026-10-10T14:01:03+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুনারুঘাটে ৮২ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম  
ছবি-যাযাদি
শরতের শিশির আর কাশফুলের সমারোহে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জের চুনারুঘাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। 

আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) ষষ্ঠী পূজার মাধ্যমে চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার ৮২টি পূজা মণ্ডপে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। 

২১ অক্টোবর (বুধবার) বিজয়াদশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরেজমিনে দেখা গেছে, মন্দিরগুলোতে শেষ মুহূর্তের কারুকাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগরেরা। মাটির ফিনিশিং, রঙে-বেরঙের নকশা ও প্রতিমা শুকানোর কাজ চলছে দিন-রাত জুড়ে। কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর রূপ।

পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, চুনারুঘাট উপজেলায় প্রতিমা তৈরির কারিগর সংকট থাকায় অনেক মণ্ডপের প্রতিমা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলা থেকে অর্ডার দিয়ে আনিয়ে নেওয়া হচ্ছে। এদিকে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছে।
  বিষয়:   চুনারুঘাট  পূজা  দুর্গোৎসব 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত