কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

কালকিনি (​মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

2026-10-10T15:43:44+06:00
2026-10-10T15:43:44+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
কালকিনি (​মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গত শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদাম ঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়। তারা হলেন:​মোঃ ইমাম সরদার (৪৫), পিতা- মৃত হাজী আঃ মালেক সরদার,​মোঃ আকাশ বেপারী (২৮), পিতা- মোঃ আনোয়ার বেপারী,​মোঃ আরাফাত হোসেন মুন (২৪), পিতা- মোঃ সেকেন্দার আলী সরদার, মোঃ জোবায়ের সরদার (২২), পিতা- মৃত রেজ্জেক সরদার,​মোঃ সাকিবুল হাসান (২২), পিতা- মোঃ আবু বক্কর বেপারী,​মেহেদী হাসান (৩৫), পিতা- মৃত আব্দুল হালিম সরদার।

এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালকিনি থানা পুলিশ জানিয়েছে,আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   কালকিনি  মাদক  কারবারি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত