প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম

মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক দখল মুক্ত করার জন্য লেকের পাড়ে শনিবার সকালে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারীপুরের এই বিনোদন কেন্দ্রকে আধুনিকায়নের লক্ষে ২০১৩ সালে মাদারীপুর পৌরসভা সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে লেকের চারিদিকে ওয়াকওয়ে, ওয়াচটাওয়ার, মুক্ত মঞ্চ, শিশু পার্ক, বসারস্হান, লেকের ভেতরে ঘাটলাসহ নানান স্হাপনা নার্মাণ করেন। লেকের এসব সৌন্দর্যমন্ডিত স্হানগুলো বর্তমানে দখল হয়ে যাচ্ছে । সদর হাসপাতালে চলাচলকারী রাস্তা দখল করে দুইপাশে মাছের ও কাঁচাবাজারের দোকান গড়ে উঠেছে । এ সব দোকান দ্রুত উচ্ছেদ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা: গোলাম সরোয়ার, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর সভাপতি এনায়েত হোসেন নান্নু, উদীচির সভাপতি ডা: রেজাউল আমিন খোকন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।