ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর পর মামলা না করার শর্তে ৫০ হাজার টাকা নেন স্বামী

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় বীথি আক্তারের পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে

2026-10-11T17:30:09+06:00
2026-10-11T17:30:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর পর মামলা না করার শর্তে ৫০ হাজার টাকা নেন স্বামী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম  
ছবি: যাযাদি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় বীথি আক্তারের পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার একটি লিখিত চুক্তির তথ্য সামনে এসেছে। ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা ওই চুক্তিতে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া বা আর্থিক দাবি না করার শর্ত উল্লেখ রয়েছে। নথিতে আর্থিক সহায়তার পরিমাণ ৫৫ হাজার টাকা লেখা থাকলেও বীথির স্বামী রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ৫০ হাজার টাকা নেওয়ার কথা জানিয়েছেন।

প্রতিবেদকের হাতে আসা স্ট্যাম্পের নথিতে রাকিবুল ইসলামের স্বাক্ষর রয়েছে। এতে উল্লেখিত শর্ত অনুযায়ী, আর্থিক সহায়তা নেওয়ার পর রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না বা আর্থিক দাবি জানাবে না।

বীথির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাকিবুল বলেন, ওই সময় তার কাছে মাত্র ২০ হাজার টাকা ছিল। হাসপাতালের বকেয়া বিলসহ নানা আর্থিক চাপের মধ্যে পড়ে তিনি স্ট্যাম্পে স্বাক্ষর করে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরিবারের ভবিষ্যৎ ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই তখন তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান রাকিবুল।

গত ছয় মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বীথি আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখেই সেলাই দেওয়া হয়েছিল। এরপর থেকে তীব্র যন্ত্রণা ও নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন তিনি। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন স্বজনরা।

শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে প্রথম অস্ত্রোপচারের প্রায় দুই মাস পর, ১৫ জুলাই বীথির আবার অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

রাকিবুলের ভাষ্য অনুযায়ী, বীথির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত চার অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

বীথির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা, আর্থিক সহায়তা নেওয়ার চুক্তি এবং চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।
  বিষয়:   ফরিদপুর  হাসপাতাল  চিকিৎসা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত