লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বিশ্ব শিশু দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আজ সোমবার (১২ অক্টোবর) সকাল

2026-10-12T12:16:33+06:00
2026-10-12T12:16:33+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম  
ছবি-যাযাদি
বিশ্ব শিশু দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা আনোয়ার হোসেন, সালমা পারভেজ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইভা পারভীন প্রমুখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপস্থিত বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা একটি দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম শর্ত। বিশ্ব শিশু দিবসের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং শিশুবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  বিষয়:   লৌহজং  বিশ্ব শিশু দিবস  র‌্যালি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত