প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম
ছবি: যাযাদিচুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমাদুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৬৭ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে সেলিমকে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাবর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় স্বর্ণ চোরাচালানের সন্দেহে সেলিমকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের বারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।