ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জগন্নাথপুরে অবহিতকরণ সভা

জগন্নাথপুর প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের

2026-10-12T17:44:10+06:00
2026-10-12T17:44:10+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জগন্নাথপুরে অবহিতকরণ সভা
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম  
ছবি: যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দাশনোয়াগাঁওয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল। সভা পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী আনোয়ার হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুধু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রাজা মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল কালা ও আব্দুল হক টুনু এবং ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী।

সভায় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
  বিষয়:   জগন্নাথপুর  ফ্যামিলি কার্ড  সুনামগঞ্জ  তথ্য সংগ্রহ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত