হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত উসকে ওঠায় দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। ১২ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2026-10-13T10:41:28+06:00
2026-10-13T11:13:31+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১১:১৩ এএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত উসকে ওঠায় দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। ১২ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে টেলিফোন করে এ প্রস্তাব দিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যেই এই সংবাদ প্রচার করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আরাগচি নিজে।

টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, “সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ইরান মনে করে, রাজনৈতিক সমাধানকে অবহেলা করে সামরিক পদক্ষেপের ওপর জোর দিলে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। যদি উভয়পক্ষ রাজনৈতিকভাবে নিজেদের মধ্যকার পার্থক্যগুলো সমাধানে রাজি থাকে, সেক্ষেত্রে সংলাপ শুরুর জন্য ইরান সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে।”

সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলোও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সংবাদ প্রচার করেছে, তবে সৈয়দ আব্বাস আরাগচি যে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন— সে তথ্য কোনো সংবাদমাধ্যম প্রকাশ করেনি।

উল্লেখ্য, শিয়া-সুন্নি দ্বন্দ্বের কারণে সৌদির সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ঐতিহাসিক টানাপোড়েন রয়েছে। যে হুথি গোষ্ঠীর সঙ্গে বর্তমানে সৌদির সংঘাত চলছে, সেটির সদস্যরা শিয়া মুসলিম, ইরানের মদতপুষ্ট এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করে।

সৌদি আরবের সঙ্গে হুথি বাহিনীর দ্বন্দ্বের সূত্রপাত ২০১৫ সাল থেকে। সে বছর হুথি যোদ্ধারা পুরো উত্তর ইয়েমেনে ও রাজধানী সানা দখল করলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদারাব্বুহ মনসুর হাদি সীমান্ত পেরিয়ে সৌদি পালিয়ে যান। আবদারাব্বুহ মনসুর হাদিকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী। বর্তমানে রাজধানী সানা ও উত্তর ইয়েমেন হুথিদের নিয়ন্ত্রণে আছে আর দক্ষিণ ইয়েমেন নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুথিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে। বর্তমানে সেই উত্তেজনা চরম রূপ নিয়েছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুথিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে। বর্তমানে সেই উত্তেজনা চরম রূপ নিয়েছে।

সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সামরিক, ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা এবং সৌদির বেশ ক্ষয়ক্ষতি সাধনেও সক্ষম হয়েছে। লোহিত সাগরের উপকূল এবং এ সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি গত মাসে দখল করেছে হুথিরা। এর ফলে বিদেশে সৌদির তেল রপ্তানি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গত শনি, রোব এবং সোম— পর পর তিন দিন সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি যোদ্ধারা। এসব হামলায় নিহত হয়েছেন মোট ১৪ জন এবং আহত হয়েছেন ৩ শতাধিক।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস
  বিষয়:   হুথি  সৌদি  ইরান 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত