আমিনবাজার ইউনিয়ন ভূমি সেবা গ্রহীতারা কাঙ্ক্ষিত সেবা পেয়ে বিল্লাল হোসেনের ওপর ব্যাপক সন্তুষ্টি প্রকাশ

সাভার প্রতিনিধি

সারাদেশ

ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার রাজস্ব সার্কেলের অধীনে ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে যথাযথ

2026-10-13T15:45:16+06:00
2026-10-13T15:45:51+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আমিনবাজার ইউনিয়ন ভূমি সেবা গ্রহীতারা কাঙ্ক্ষিত সেবা পেয়ে বিল্লাল হোসেনের ওপর ব্যাপক সন্তুষ্টি প্রকাশ
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৩:৪৫ পিএম 
মোঃ বিল্লাল হোসেন
ঢাকা জেলার সাভার উপজেলার  আমিন বাজার রাজস্ব সার্কেলের অধীনে  ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা  মোঃ বিল্লাল হোসেন  দীর্ঘদিন ধরে যথাযথ সুনামের  সহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল উপ সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

 তিনি আমিনবাজার রাজস্ব সার্কেলের ইউনিয়নের ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় এখন পর্যন্ত  আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের আওতায় মোট ৪৪ টি মৌজার জমি রয়েছে ওই সকল মৌজার ভূমি সেবা গ্রহীতারা কাঙ্খিত সেবা পেয়ে থাকেন  বেশিরভাগ তার কাছ থেকেই।  সাংবাদিকদের অনুসন্ধানে বিভিন্ন সময় আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস এবং সাদুল্লাপুর  ক্যাম্প অফিস দুই অফিসের সেবা   গ্রহিতারা  কাঙ্খিত সেবা পাচ্ছে কিনা এছাড়া ঘুস দুর্নীতি অনিয়ম  হয় কিনা  আমরা তাদের কাছ থেকে জানতে চাই, বিল্লাল  সাহেব ঘুষ নেন কিনা অনেকেই আমাদেরকে বলেন তিনি ঘুষ নেন না। আমরা গোপনে অনেকের সাথে কৌতহল বসত বলে থাকি ভূমি অফিসে ঘুষ বাণিজ্যে মরিয়া কিন্তু তিনি কেন ঘুষ নেন না। এই প্রশ্নের উত্তরে ইউনিয়নের বেশিরভাগ সেবা গ্রহীতারা বলেন, সরকারি খাজনা যে টাকা সরকার নির্ধারণ অনলাইনে আসে  তার অতিরিক্ত  কখনো তিনি নিতে অনিচ্ছুক।  অনুসন্ধানে দেখা যায়, অনেক সময় গরিব অসহায় ব্যক্তিরা খাজনা দিতে না পারলে,  সরকারি নিয়ম অনুযায়ী কিছুটা মওকুফ করেন তিনি, তাতে সেবগ্রইতায় সব সময় তার ওপর সন্তুষ্ট। 

 তিনি সৎযোগ্য এবং নিষ্ঠাবান অফিসার হিসাবে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইতি মধ্যেই। কিন্তু  সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য তাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অনলাইন নিবন্ধন বিহীন নিউজ  পোর্টালে তার সুনাম ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য  প্রণোদিত ভাবে তার সুনাম ক্ষুন্ন করতেছে। 

তাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নিজের বিষয় জানতে চাইলে এ বিষয়ে, বিল্লাল হোসেন  বলেন, আমাকে জড়িয়ে ইলেকট্রিক প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা ভিত্তিহিন নিউজ প্রচার করা হচ্ছে আপনারা খতিয়ে দেখেন সাংবাদিকতার নামে অনেকে অপসংবাদিকতা করছে ভূমি অফিসে একজন সাংবাদিক  তিনি নামজারি কেস নং ২৪৯২- ২৪৮৯/২৬- ২৭( ক) গেজেট ভুক্ত  সরকারি স্বার্থ আছে সেই জমি তার নামে নামজারি প্রস্তাব না দেওয়াতে  উদ্দেশ্য প্রণোদিত  ভাবে আরেকজন  কর্মকর্তার যোগসাজেসে অনলাইনে নিউজ প্রচার  করছে।
এ বিষয়ে আমিনবাজার রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম শরীফ খান বলেন, সরকারি স্বার্থ আছে এমন জমি কখনোই ব্যক্তি মালিকানায়  নামজারি দেওয়া দণ্ডনীয় অপরাধ সরকারের রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণে দায়িত্বহীনতার শামিল। 

 আমি সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় সরকারি সম্পত্তি বেহাত হবে আমি সেই কাজ কখনোই  করবো না তাতে আমার চাকরি থাক বা না থাক। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন সেবা প্রত্যাশীদের  তাদের কাছে শোনেন আমি কখনো ঘুষ নেই কিনা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি চাকরি ছেড়ে দিব।  সাংবাদিকতার নামে অপসংবাদিকতা করার বিষয় তিনি  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাংবাদিকতা একটি মহান পেশা আর এই পেশা ব্যবহার করে অনেক সংবাদ কর্মী ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। এই ভুল তথ্য থেকে সজাগ থাকার জন্য জনগণকে অনুরোধ করেন। 

সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এটা আমাদের প্রত্যাশা। যাদেশ এবং জনগণের কল্যাণে সমাজের লোকের কাজে আসে।
  বিষয়:   আমিনবাজার  সেবা গ্রহীতা  বিল্লাল হোসেন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত