আর ভয় অবশিষ্টই নেই, ইনকিলাব জিন্দাবাদ!

যাযাদি অনলাইন

বিনোদন

বলিউড অভিনেতা আমির খানের ভাতিজি জেন মেরি খান মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে আটক হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়ে

2026-10-12T21:53:17+06:00
2026-10-12T21:53:17+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ
আর ভয় অবশিষ্টই নেই, ইনকিলাব জিন্দাবাদ!
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম  
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়েছেন জেন মেরি খান । ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা আমির খানের ভাতিজি জেন মেরি খান মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে আটক হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। রোববার (১১ অক্টোবর) প্রকাশিত ওই ভিডিওতে হাত, আঙুল ও পায়ের আঘাতের চিহ্ন দেখানোর পাশাপাশি ভয় দেখানোর পরিবেশ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

ভিডিওতে জেন বলেন, প্রথমত, এত ভয় দেখাইয়ো না যে, আর ভয় অবশিষ্টই না থাকে। ক্যাপশনে তিনি লেখেন, সবার সামনে প্রকাশ করে দিলেন তিনি।

এর আগে ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন। ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ!’ ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

জেনের প্রকাশ করা ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেলেও কখন বা কীভাবে তিনি এসব আঘাত পেয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। আঘাতের চিহ্নের সঙ্গে পুলিশের পদক্ষেপের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।

এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ইমরান, লেখা ও জেনকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের পুলিশি ভ্যানে তোলার দৃশ্যও সামনে আসে।

মুম্বাইয়ে সিজেপির ওই বিক্ষোভে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ দাবি জানিয়ে আসছে দলটি। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জেন।

দ্য টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত জমায়েত ঠেকাতে পুলিশের পদক্ষেপের সময় মুম্বাইয়ে কয়েক শ মানুষকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক ও বিক্ষোভ চলছে। তবে জেনের শরীরে দেখা আঘাতের কারণ এখনো নিশ্চিত নয়।
  বিষয়:   জেন মেরি খান  আমির খান  মুম্বাই বিক্ষোভ  ইমরান খান 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত