এবার অভিনেতা ইমরান খান আটক

যাযাদি অনলাইন

বিনোদন

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ ঘিরে পুলিশের ধরপাকড়ের মধ্যে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) শহরের আগস্ট ক্রান্তি ময়দান থেকে

2026-10-10T20:37:36+06:00
2026-10-10T20:37:36+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
এবার অভিনেতা ইমরান খান আটক
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম  
সংগৃহীত ছবি
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ ঘিরে পুলিশের ধরপাকড়ের মধ্যে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) শহরের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে মুম্বাই পুলিশ। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে সেখানে প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল।

আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভেতর থেকে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অভিনেতা। ছবির সঙ্গে মজার ছলে তিনি লিখেন, মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সিজেপির বিক্ষোভের সমর্থনে আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি আয়োজনের জন্য তাদের কাছে কোনও অনুমতি চাওয়া হয়নি। পুলিশের আরও বক্তব্য, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মুম্বাইয়ে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান আজাদ ময়দান। সে কারণে আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

তবে সিজেপির কর্মীদের দাবি, তারা বিক্ষোভের অনুমতি চেয়ে ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে কোনও উত্তর পাননি।

এদিকে, রাজধানী দিল্লিতেও সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার যন্তর মন্তরে কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি ও মুম্বাই—দুই শহরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
  বিষয়:   অভিনেতা  ইমরান খান  আটক 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত