কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, আসলে ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক

বিনোদন

কানাডার পুলিশের পোশাকে ঢাকাই চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে নানা কৌতূহল। দেশ ছেড়ে

2026-10-09T18:16:38+06:00
2026-10-09T18:16:38+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, আসলে ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম  
ছবি: সংগৃহীত
কানাডার পুলিশের পোশাকে ঢাকাই চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে নানা কৌতূহল। দেশ ছেড়ে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে জানা গেছে, বাস্তবে পুলিশে যোগ দেওয়ার ঘটনা নয়, নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশের কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন এই নায়ক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌছে সিনেমাটির শুটিং ইউনিটে যোগ দিয়েছেন জায়েদ খান। বর্তমানে কানাডার বিভিন্ন লোকেশনে চলছে ছবিটির দৃশ্যধারণ। সেখানে টানা শুটিং শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।

সিনেমাটিতে জায়েদ খানকে কানাডিয়ান পুলিশের একজন দক্ষ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সংশ্লিষ্ট প্রযোজনা সূত্রের দাবি, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম।

‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।
  বিষয়:   জায়েদ খান  ভায়োলেন্স সিনেমা  শিরিন শীলা  ঢালিউড 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত