সড়ক দুর্ঘটনা: নতুন তথ্য দিলেন তানজিন তিশা

যাযাদি অনলাইন

বিনোদন

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

2026-10-11T12:17:29+06:00
2026-10-11T12:17:29+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
সড়ক দুর্ঘটনা: নতুন তথ্য দিলেন তানজিন তিশা
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম  
অভিনেত্রী তানজিন তিশা।
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পথে একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে তাকে বহনকারী গাড়ি। এতে তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সম্প্রতি নতুন একটি পোস্টে অভিনেত্রী ফের এ প্রসঙ্গে কথা বলে আলোচনায়।

তানজিন তিশা রাত প্রায় ২টার দিকে নতুন একটি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে ভালো থাকার বিষটি জানান তিনি। অভিনেত্রী অনেকটা মজা করেই লেখেন  ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা।  আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’  আর তার এই পোস্টের পর ভক্তরা অনেকটাই স্বস্তি পায়। 

অভিনেত্রী  শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

অভিনেত্রীর প্রথম পোস্ট কেন্দ্র করে তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরবর্তী পোস্ট দেখে তারা স্বস্তি প্রকাশ করে। জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  তিশা  বিনোদন 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত