সাংবাদিকতার রূঢ় বাস্তবতা নিয়ে ‘রিপোর্টিং লাইভ’

যাযাদি অনলাইন

বিনোদন

সাংবাদিকতার রূঢ় বাস্তবতা এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র নিয়ে পরিচালক ধ্রুব ত্রিপাঠী নির্মাণ করেছেন হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। যেখানে

2026-10-12T16:04:55+06:00
2026-10-12T16:04:55+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
সাংবাদিকতার রূঢ় বাস্তবতা নিয়ে ‘রিপোর্টিং লাইভ’
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম  
সাংবাদিকতার রূঢ় বাস্তবতা এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র নিয়ে পরিচালক ধ্রুব ত্রিপাঠী নির্মাণ করেছেন হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। গত ৯ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম। 

সংবাদমাধ্যমের এক সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। একটি জনপ্রিয় খবরের চ্যানেলের প্রাইম টাইম খবরের সন্ধান করতে গিয়ে সাংবাদিক সন্ধ্যা যাদব এবং তার ক্যামেরাম্যান বিনোদ শর্মা জড়িয়ে পড়েন এক জটিল পরিস্থিতিতে। 

ভিসারগাঁওয়ে ব্রিজ ভেঙে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নেমে তারা আবিষ্কার করেন অবৈধ বালি উত্তোলনের মতো এক বড় দুর্নীতির তথ্য। স্থানীয় এক ব্যক্তি শিবা কাকার সহায়তায় তারা এই অনিয়মের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করেন।

শুধু তাই নয়, মিহির যাদবের গল্পে এই সিনেমায় নিউজরুমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এডিটর ও চ্যানেল মালিকের মধ্যকার মতপার্থক্য এবং সৎ সাংবাদিকদের পেশাগত জীবনের ঝুঁকি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যা সাংবাদিক ও সাংবাদিকতার বাস্তবতাকেই তুলে ধরবে।

  বিষয়:   বলিউড  রিপোর্টিং লাইভ  পরিণীতি চোপড়া 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত